বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের একটি বিএনপি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছে।
প্রতিনিধি দলের অপর সদস্য হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উল্লেখ্য, আগামী ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির স্থায়ী কমিটিরও সদস্য।
সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।







