ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
অনুষ্ঠানে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম আরও সহজ, গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাঁদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, পরিবহন শাখার প্রধান রাজীব উল আহসানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



-400x300.jpg&w=3840&q=75)



