গুপ্তদের বিরুদ্ধে তথ্যসন্তাসের অভিযোগ করেছেন ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের ছাত্রদল শাখার নেত্রীরা| আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন| সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মার্জিয়া মনসুর তুসি ও সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রোজেন|
লিখিত বক্তব্যে তারা বলেন, কলেজে প্রায় ২৪ বছর পর ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে| যখন তারা শিক্ষার্থীদের কাছে আপন হচ্ছেন, কাছে যাচ্ছেন, তখনই গুপ্ত রাজনীতির লোকজন তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস শুরু করেছেন| ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সর্ম্পকে নানান মিথ্যা ও কুরুচিকর ছবি ও মন্তব্য প্রকাশ হচ্ছে| এ সবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তারা গত ১৫ মে কোতোয়ালী থানায় তিনটি আইডি’র বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন|
তারা বলেন তিনটি আইডি থেকে তাদের বিরুদ্বে অপপ্রচার চালানো হচ্ছে| ছাত্রদল নেত্রীরা বলেন, তারা চান ক্যাম্পাসে সুষ্টু পরিবেশ বজায় থাকুক এবং গুপ্তদের আইনের আওতায় আনাসহ সকল অপপ্রচার বন্ধ হউক| এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আশফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার মিম, প্রচার সম্পাদক নাবিকুন নাহার নিঝুম প্রমুখ|





