সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ নগরী ঐতিহ্যবাহী মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাঙ্গনে সবুজায়নের মধ্যদিয়ে পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। এ কারণেই শিক্ষার্থীদের বৃক্ষরোপনে উৎসাহী করতে আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি। প্রযুক্তির বিশ^ায়নে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। কখনো যদি একটি গাছ কাটতে হয়, তাহলে নতুন করে দুইটি গাছ লাগাতে হবে।
খেলাধূলায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহনের নিশ্চিতের আহবান জানিয়ে স্যান্ড্রা বলেন, দেশের ক্রীড়াঙ্গনে মেয়েরা এখন এগিয়ে। ফুটবল, ভলিবল থেকে শুরু করে ক্রিকেটেও এখন মেয়েরা এগিয়ে গেছে। এ কারণে আমরা চাই মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজটিতেও নিয়মিতি মেয়েদের খেলাধূলার চর্চা হোক। এ সময় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধক্ষ্য মো: জিয়া উদ্দিন শাকিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটি সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো: কায়কোবাদ মামুন। এতে সঞ্চালক হিসাবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা উম্মে জেসমিন নাহার।







