ময়মনসিংহের ত্রিশালে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় চোরকে পুলিশ হাতেনাতে আটক করেছে।
ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রিজের নিচে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় পুলিশ চোরকে আটক করে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন আটককৃত চোর আজিজুল হক ওরফে সোহেলের (৩২) বাড়ি উপজেলার কানিহারি ইউনিয়নের কুষ্টিয়া গ্রামে। আটককৃত চোরকে আজ শনিবার পুলিশ আদালতে প্রেরণ করেছে।





