তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বেহেশতের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজির প্রতি আস্থা না রেখে জনগণ আস্থা রেখেছে তারেক রহমানের প্রতি, বিএনপির ইশেতাহারের প্রতি। তাই তারেক রহমান একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছেন। তিনি বলেন, দেশের নারীদের জন্য প্রধানমন্ত্রী অনন্য উপহার ফ্যামেলি কার্ড। নারীর জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ময়মনসিংহের নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্যামিলি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাদঁপুর থেকে ভর্চুয়ালি যুক্ত হয়ে চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০ জেলায় ফ্যামেলি কার্ড বিতরন কার্যক্রম উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে রাস্তা খালখনন ও ব্রিজসহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনজীবনের উন্নয়ন ঘটানো এবং প্রত্যেক পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য।
তিনি বলেন, 'ফ্যামিলি কার্ডের টাকা আপনাদের পরিবারের প্রয়োজনে অবশ্যই ব্যয় করবেন। তবে কিছু টাকা সঞ্চয় করবেন। যাতে বিপদে আপদে কাজে লাগে। ফ্যামেলি কার্ডের ব্যাপারে কাউকে ঘুষ না দিতে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, কার্ডের জন্য কোনো দালালের কাছে যাবেন না। যারা প্রাপ্য তাদের কাছে কার্ড পৌছে যাবে।
ইয়াসের খান বলেন, এই চর বেতাগৈর ইউনিয়নের মানুষ আমাকে আনুপাতিক সবচে বেশী ভোট দিয়েছে। সেজন্য সবার আগে এখানে সামান্য উপহার নিয়ে এসেছি। সামনে আরো উপহার নিয়ে আসবো। অন্য ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে সব উপহার পৌছে দেয়া হবে।
অনুষ্ঠানে চর বেতাগৈর ইউনিয়নের ৭৩০জন নারীকে ফ্যামেলি কার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পরপরই তাদের মোবাইলে সহায়তা প্রাপ্তির বার্তা চলে আসে।
এর আগে শেরপুর ইউনিয়নের কর্পোর তুরস্তীপাড়া এলজিইডি রাস্তা থেকে আবুল হাকিম ব্যাপারীর বাড়ি ভোটকেন্দ্রের সামনে দিয়ে আব্দুর রশিদ মাতাব্বরের বাড়ি পর্যন্ত এসবি রোড নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন।
অপরটি হলো নান্দাইল ইউনিয়নের অন্তর্গত আলফাতাহুল উলুম মাদ্রাসা মতি হুজুরের মাদ্রাসা থেকে এমডি আব্দুল হাকিম এর বাড়ি পর্যন্ত এসবি রোড নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





