ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন|
এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়|
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (বিএসবি) মাহফুজা খাতুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন|





