নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী|

আজ সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় সম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছেন তিনি|
.jpg)
পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন|

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য বিতরণ করেন| এসময় উপস্থিত জনতাকে আগাম ঈদের শুভেচ্ছা জানান|

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাগবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন| জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ সুবিধা বাস্তবায়ন করছেন| মানুষের যেকোনো দুর্যোগে ও বিপদে সবসময়ই পাশে আছে বিএনপি সরকার ভবিষৎতেও থাকবেন বলে জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী এমপি|

এসময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির ও খারুয়া ইউনিয়ন বিএনপির নেতা অলিউল্লাহ অলিসহ নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন|






