ময়মনসিংহ নগরীর ৯ নম্বর ওয়ার্ডের মহারাজা রোডে অবস্থিত শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের নতুন চারতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি মন্দিরের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভক্তদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করবে।
অনুষ্ঠান শেষে মন্দিরের সার্বিক উন্নয়ন ও ভবন নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।








