“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে| মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান| তিনি জানান, নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৯৬ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে| মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়| এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
ময়মনসিংহে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৯৬ জন
নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৯৬ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে|
ময়মনসিংহমঙ্গলবার, ১৯ মে ২০২৬





