হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যুর হয়েছে। নতুন করে ১৬শিশু ভর্তি এবং ২৯ শিশু সুস্হ হয়ে বাড়ি ফিরে গেছে এবং হাসপাতালে ৬২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মারা গেছে।
হাসপাতালের হাম ইউনিটের ফোকালপারসন ডা:গোলাম মাওলা জানান, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ৬ মাসে শিশু ছেলে হামের উপসর্গ নিয়ে ১৯ মে ভর্তি হয় এবং ২৫ মে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় এবং নেত্রকোনার মোহনগণ্জ উপজেলার দেওথান গ্রামের দশ মাসের শিশু ছেলে ২০ মে ভর্তি হয় চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে ভোরে মারা যায়।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে আজ ২৬ মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬০৯জন শিশু ভর্তি ও ১ হাজার ৫০৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধো আজ ২৫ মে পর্যন্ত ৩৯ জন শিশু মারা গেছে। হামে আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে ।





