বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, বর্তমান সরকারের আমলে ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আধুনিক নগরীতে পরিণত করা হবে|
আজ রবিবার (২৪ মে) দুপুরে নগরীর টাউন হলের ভাষা সৈনিক এম. শামছুল হক মুক্তমঞ্চে নিম্ম আয়ের ৬৬৯টি পরিবারের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে বস্তি এলাকায় বসবাস করা নিম্মআয়ের এসব পরিবারের মাঝে বিনামূল্যে টিন বিতরণ করা হয়েছে|
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে এবং পরিবহন শাখা প্রধান রাজীব উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স| এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ ও প্রকৌশলী মো রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন|
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আমরা নির্বাচিত হওয়ার নয় দিনের মাথায় এদেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষি ঋণ ছিল তা মওকুফ করা হয়েছে| প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে| আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে|
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে| কিন্তু প্রান্তিক-সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে বিগত সরকারগুলোকে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি| আমরা ব্যস্ত থাকি যারা প্যান্ট পরা মানুষ, আমরা যারা শিক্ষিত উচ্চতর মানুষ, আমরা সেখানে বেশি নজর দেই| বিগত সরকারগুলো প্রান্তিক মানুষের কল্যাণে তেমন কিছু করেনি| বর্তমান সরকার প্রান্তিক মানুষের জন্য কাজ শুরু করছেন| কৃষকদের কৃষক কার্ড দিচ্ছেন| দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফ করেছেন| ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে আড়াই হাজার টাকা দিচ্ছেন| তিনি বলেন, এই সিটি করপোরেশনের মানুষের জন্য উন্নয়ন কর্মকাণ্ড হয়নি| উন্নয়নের নামে লুটপাট হয়েছে| বর্তমান সিটি প্রশাসক নিযুক্ত হওয়ার পর নগরীর জলাবদ্ধতা নিরসনে অনেকটাই সফল হয়েছেন| আশা করছি এই নগরীকে একটি সাজানো নগরী হিসেবে গড়ে উঠবে| তিনি আরও বলেন, আল্লাহর বিশেষ রহমত সিটির প্রশাসক, স্থানীয় এমপি, বিএনপি এবং দলীয় সরকার থাকায় সম্মিলিতভাবে উন্নয়ন তরাšি^ত সম্ভব হবে| এজন্য সবাই একসাথে কাজ করছেন| প্রধানমন্ত্রীর সাথেও কথা হয়েছে| শিশুপার্ক ও বস্তিবাসির জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং ময়মনসিংহকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ| ˆভরব থেকে ময়মনসিংহ সড়ক উন্নয়ন এবং ময়মনসিংহ থেকে সিলেট একটি ট্রেন চালু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি|

প্রধান অতিথি আরও বলেন, এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি| এ সময় সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়দের নিজস্ব উদ্যোগে হেলথ কার্ড বিতরণ কর্মসূচির প্রশংসা করেন| তিনি বলেন, আজকে ৬৬৯ জন পরিবারকে টিন দেয়া হচ্ছে| এটা অত্যন্ত মহতী উদ্যোগ| এই সিটি করপোরেশনে লাখ লাখ-কোটি কোটি টাকার বাজেট হয়েছে, কিন্তু প্রান্তিক মানুষগুলোর জন্য বিগত সময়ে আমরা কিছু করতে দেখিনি| এখানে লুটপাট হয়েছে| মানুষের কল্যাণে এখানে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি|
তিনি আরও বলেন, বিশেষ করে দেখবেন শহর থেকে শহর তৈরি হয়ে ওঠে| কিন্তু প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ যারা আছে তাদের জন্য আমাদের যে চিন্তা করা উচিত, আমাদের জনপ্রতিনিধিদের যে ভাবা উচিত সেই জায়গায় যদি আমরা উন্নয়ন না করে থাকি তাহলে সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নের আগাতে পারবো না|





