ময়মনসিংহ সিটি করপোরেশনে নিন্ম আয়ের পরিবারের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নিন্ম আয়ের পরিবারের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকির হোসেন বাবলু এমপি।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন। এসময় জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সেবা কার্ড প্রদান শেষে সাংবাদিকেরা সাথে এক ব্রিফিং করেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদোের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।





