ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেছেন, ঈদুল আজহায় নগরীর সাত হাজার পরিবারকে ঈদের প্রণোদনা সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, ৯০০ পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউ টিন দেয়া হচ্ছে। ময়মনসিংহ নগরীতে কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্র্যাকের প্রতি আহবান জানান তিনি।
ময়মনসিংহ বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা, ব্র্যাকর কর্মসূচি পরিচালক মো. লিয়াকত আলী, কর্মসূচি প্রধান মাসমা বিল্লাহসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





