রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আমন্ত্রণে নগরীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন করেছেন|
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব নগরীর যানজট নিরসনকল্পে শম্ভুগঞ্জ ও পাটগুদাম ব্রিজ মোড়ের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেন|
তিনি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ে স্টেশন পরিদর্শন করছেন| পরে কাঁচারিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে বেইলী ব্রীজ স্থাপনের স্থান সরেজমিনে পরিদর্শন করেন|
তিনি নগরীর উন্নয়নকল্পে গাঙ্গিনারপাড় ও নতুনবাজার রেলক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের লক্ষ্যে করণীয় বিষয়ে সরেজমিন পরিদর্শন এবং টাউনহলের সামনে রাস্তার গুণগত মান পরিদর্শন শেষে চরপাড়া ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিদর্শন করছেন|
এসময় ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সিটি কর্পোরশেনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|





