ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান| শনিবার সকালে তিনি সরেজমিনে খাল পুনঃখনন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন|
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “সিংড়ার খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে| কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করতে হবে|” তিনি আরও বলেন, খাল খননের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং আশপাশের কয়েকটি গ্রামের হাজারো কৃষক উপকৃত হবেন|
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ কর্মসূচি সংশ্লিষ্টরা| স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি জানান|





