ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুমন্ত নারীকে ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মো. মিজানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব| রবিবার (১৭ মে) রাতে মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়| সোমবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
মামলার বিবরণে র্যাব জানায়, স্বামী প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে মুক্তাগাছায় ভাড়া বাসায় থাকতেন ভুক্তভোগী নারী| পাশের রুমে অভিযুক্ত মিজান ডেকোরেশনের মালামাল রাখেন এবং মাঝে মধ্যে রাত্রি যাপন করেন| গত ১২ জানুয়ারি ভুক্তভোগীর স্বামী নিজ বাড়িতে গেলে ভুক্তভোগী নারী বাসায় একাই ঘুমিয়ে পড়েন| সেই সুযোগে গভীর রাতে মিজান সিলিং এর ফাঁকা অংশ দিয়ে নারীর রুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে| এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন| মামলা রুজুর পর থেকেই মিজান গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকেন| মামলার পর থেকেই র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়| তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে|





