ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এস. এম. হুমায়ুন কবির সরকারকে (পরিচিতি নম্বর-৬৭৫১) তাঁর বর্তমান কর্মস্থল স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বদলি করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
গত ২৫ মে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।





