তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যেতো| শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন|

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| নান্দাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি|

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন দেশের জন্য আশির্বাদ| তিনি বেঁচে থাকলে উন্নত বিশ্বের দেশগুলোর সাথে বাংলাদেশ তাল মিলিয়ে এগিয়ে যেতো| এই অপুরনীয় ক্ষতি সহজেই পুরণ হবার নয়|’ তিনি বলেন, ‘আমরা তাঁরই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি|’ দেশবাসির সহাতায় নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি|
এসময় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|





