বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হয়েছে ২-১ গোলে। এই জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০২২ সালের শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে তারা আগামী রোববার। ম্যাচের শুরু থেকেই দুই দল শারীরিক ফুটবল খেলেছে। দ্বিতীয় মিনিটেই লিয়ান্দ্রো পারেদেস ধাক্কা দেন জুড বেলিংহামকে। এরপর থেকে দুই দলই একে অপরকে চাপে রাখার চেষ্টা করে।
প্রথমার্ধে কোনো সুযোগই তৈরি করতে পারেনি দুই দল। কেউই লক্ষ্যে শট রাখতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ইংল্যান্ড আচমকা লিড নেয়। অ্যান্থনি গর্ডনের গোলে তারা ৬০ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল। কিন্তু ওই গোলের পর থেকে তারা রক্ষণেই ব্যস্ত ছিল। সেই সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে আক্রমণ চালায় আর্জেন্টিনা। তারপর গোলও পেয়ে যায়। এনজো ফার্নান্দেজ, তারপর লাউতারো মার্তিনেজ জালের দেখা পান। ২-১ গোলে সেমিফাইনাল জিতে টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নিলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৯ জুলাই তারা স্পেনের মুখোমুখি হবে।

আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলের আক্রমণভাগের কোনো নৈপুণ্য দেখা যায়নি। লিওনেল মেসি ও হ্যারি কেইনরা এই সময়ে কোনো শট লক্ষ্যে রাখতে পারেননি। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে। প্রথম ৪৫ মিনিটে ছিল ফাউলের ছড়াছড়ি।
হাইড্রেশন ব্রেকের আগেই ১১ ফাউল। আর্জেন্টিনার ৬টির বিপরীতে ইংল্যান্ডের পাঁচ। প্রথমার্ধের পানি পানের বিরতির আগে ম্যাচে শারীরিক লড়াইটাই বেশি হয়েছে। হাফটাইমের আগে বাকি সময়েও একই চিত্র দেখা গেছে। প্রথমার্ধ শেষে দুই দল মোট ১৯টি ফাউল করেছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে ১২টি, বাকি সাতটি ইংল্যান্ডের। তবে রেফারি ইসমাইল বেশ সংযত ছিলেন। মাত্র দুইবার হলুদ কার্ড বের করেছেন তিনি, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের একজন করে সেটা দেখেছেন।
প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট নিতে পারেনি। এমনকি শট নিতেও দেখা যায়নি কাউকে। দুই দলই একে অন্যের অর্ধে গিয়ে আক্রমণ চালালেও সুবিধা করতে পারেনি। দুই কিপারকেও বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।

এই সময়ে আর্জেন্টিনা ৫৮ শতাংশ বল দখলে রেখেছিল। তাদের প্রধান তারকা লিওনেল মেসিও ছিলেন নিজের ছায়া হয়ে। পানি পানের বিরতির আগে তার ফ্রি কিক জর্ডান পিকফোর্ড পাঞ্চ করে কর্নার বানান। কর্নারেও শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। এনজো ফার্নান্দেজ পিকফোর্ডকে ফাউল করায় সেটি কাজে লাগেনি।
১৯ মিনিটে প্রথম সেভ করেন এমিলিয়ানো মার্তিনেজ। মরগান রজার্সের একটি ক্রস বক্সে ঠিকভাবে ধরতে পারেননি তিনি। তবে বিপদ হতে দেননি। ৩৫ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। মেসিকে ফাউল করার জন্য তাকে কার্ড দেখান রেফারি। এর কিছুক্ষণ পরই হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্তিনেজও। জেড স্পেন্সকে আটকাতে গিয়ে জার্সি টেনে ধরেন তিনি।
৩৩ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক ঠেকাতে হয়েছিল আর্জেন্টিনাকে। ডেক্লান রাইসের ফ্রি কিকে স্টোনসের হেড সাইড নেটে লাগে। দুই মিনিট পর ইংল্যান্ডের ফাইনাল থার্ডে তিন চারজন খেলোয়াড়ের বাধার মুখে পড়েন মেসি। এলিয়ট অ্যান্ডারসন তাকে কঠিন চ্যালেঞ্জ করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ফ্রি কিক থেকে মেসির পাস ধরে ইংল্যান্ডের বক্স থেকে ফিরে আসা বলে শট নেন এনজো। ৩৯ মিনিটে তার শক্তিশালী শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়। তিন মিনিট পর রজার্সকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। প্রথমার্ধে তিন মিনিটের ইনজুরি টাইমেও কোনো দল লক্ষ্যে শট রাখতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এগিয়ে যায় ইংল্যান্ড।











