গতকাল সকালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে মহানগরীর কিন্ডারগার্ডেন, প্রাক-প্রাথমিক বা সমমান শিক্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব সুমনা আল মজীদ। এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ উপস্থিত ছিলেন।





