ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হয়ে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টির হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন- ভাট্টা গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনেই পেশায় কৃষক বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, ঘটনার সময় তাইজ উদ্দিন বাড়ির পাশে ধান গাছের খড় শুকানোর কাজ করছিল। এ সময় ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে পড়েছিল। একপর্যায়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হঠাৎ স্পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাইজ উদ্দিন। এ সময় তার পাশ দিয়ে মাঠে কাজ করতে যাওয়ার পথে প্রতিবেশি আরশব আলী ঘটনাটি দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ফুলপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: আবুল বাশার বলেন, খবর পেয়ে লাশ দু’টির সুরতহাল তৈরী করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এনিয়ে এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে ২ কৃষকের মৃত্যু
আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন- ভাট্টা গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনেই পেশায় কৃষক বলে জানিয়েছেন স্থানীয়রা।
ময়মনসিংহশুক্রবার, ১৫ মে ২০২৬