ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদ কালুর বাজারে সহস্রাধিক পাহাড়ী নারী পুরুষ ঘন্টা ব্যাপী মানববব্ধন করেন। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধনে ক্ষুদ্র নৃগোষ্টির নারী পুরুষও অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সন্তোষপুর বনে তাদের আদিবাস। এখানে তাদের পূর্ব পুরুষের কবর রয়েছে। আমরা বনজীবীরা বনের উপর নির্ভরশীল। বনের গাছ পাহাড়া দেয়ার জন্য সরকার আমাদেরকে বনবাসিনী বানিয়েছেন। বনে ইকোপার্ক হলে আমাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাড়াব। আমরা বনে ইকো পার্ক চাই না।
বক্তাব্য রাখেন স্থানীয় বনজীবী দীনেশ চন্দ্র বর্মণ (৮০), বিন্দু রানী (৬৫) আসমা খাতুন (৪৫), আমির হোসেন (৫০) আঃ হালিম ফরাজী (৬০), ফাতেমা খাতুন (৫৫) ফজিলা খাতুন (৫০) প্রমূখ।
উল্লেখ্য, গত ৩ আগষ্ট সন্তোষপুর বনের ২৫৬ একর বনভূমিকে ইকো পার্ক ঘোষনা করে গেজেট প্রকাশ করে সরকার। সন্তোষপুর বনের তিন মৌজায় ৩ হাজার ৬শ ৫৯ একর জমি রয়েছে।







